ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারের ধাক্কায় গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৬, ১৯ জুলাই ২০২০
প্রাইভেটকারের ধাক্কায় গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বগুরই এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় জসিম উদ্দিন খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতান এলাকার ফরিদ উদ্দিন খানের ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই নিয়ামত উল্লাহ জানান, সন্ধ্যায় একটি প্রাইভেটকার সিলেটে যাচ্ছিল। বগুরই এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন।

Advertisement

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাইভেটকার ও চালককে আটক করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!