রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘিওর-আঞ্চলিক সড়কের বানিয়াজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান জেলার দৌলতপুর উপজেলার উত্তরা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ঘিওর থানার ওসি আশরাফুল আলম জানান, সকালে ওই এলাকায় দৌলতপুরমুখী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আমিনুর রহমান মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আমিনুর রহমানের ছেলে ইয়াসিন খান নয়ন।
.png)
তিনি আরো জানান, ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।