ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২৭ জুলাই ২০২০
বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
রোকনুজ্জামান রনি

বগুড়ায় পুলিশের সোর্সের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি মারা গেছেন। রোববার রাত দুইটার দিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে। 

গত ১৮ জুলাই সন্ধ্যার আগে সোবাহান তার সহযোগীদের সঙ্গে নিয়ে রনির বাড়ির সামনে গিয়ে ফোনে ডেকে নেয়। এরপর বাড়ির সামনেই রনিকে ছুরিকাঘাত করে। এ সময় রনির ভাগ্নে রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর  রক্তাক্ত অবস্থায় দুইজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রনির বড় বোন শারমিন আকতার রুমা জানান, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরের বাদুড়তলা থেকে ছেলের দুই বন্ধু বেড়াতে আসে। পাড়ায় আড্ডা দেয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিবের সঙ্গে তাদের ঝগড়া হয়। এ নিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। কিন্তু সোবাহান তার মতো করে বিচার করতে চায়। কিন্তু রনি সাড়া না দেয়ায় সোবাহান তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। ১৮ জুলাই রনি ও তার ভাগ্নেকে বাড়ি থেকে ডেকে নিয়ে  ছুরিকাঘাত করে। 

Advertisement

এ ঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমা পরদিন ১৯ জুলাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ রাকিব নামে একজনকে গ্রেফতার করে।

বগুড়া সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি সনাতন চক্রবর্তী জানান, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার রাতেও পুলিশ অভিযান চালিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!