ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বাস উল্টে প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে বাস উল্টে প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস উল্টে আব্দুর রাজ্জাক নামে গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালখালি উপজেলার আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি মো.আবদুল করিম জানান, মিনি বাসটি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে নগরীর উদ্দেশ্য যাচ্ছিলো। আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় পৌঁছালে বাসটি উল্টে যায়। এ সময় গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও আহতদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!