ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে গম আত্মসাতের মামলায় চেয়ারম্যান কারাগারে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ৬ আগস্ট ২০২০
নাটোরে গম আত্মসাতের মামলায় চেয়ারম্যান কারাগারে
চেয়ারম্যান তোফাজ্জল হোসেন

নাটোরে সরকারি গম আত্মসাৎ মামলায় ছাতনী ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মেম্বার শাহানাজ পারভীনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া  হয়। 

এর আগে বুধবার বিকেলে সদর উপজেলার ছাতনী ইউপির মাঝদীঘা পূর্বপাড়া গ্রামের কুরবান আলীর বাড়ি থেকে ১০০ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়। 

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ছাতনী ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নাতনী জামাই কোরবান আলীর বাড়িতে গোপনে খাল খনন প্রকল্পের সরকারি গম রাখা হয়। বিষয়টি জানাজানি হলে মাঝদীঘা পূর্বপাড়া গ্রামে ওই বাড়িতে বুধবার বিকেলে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে একটি রুমে রাখা ১০০ বস্তা সরকারি গম পাওয়া যায়। 

Advertisement

এ সময় কুরবান আলী ও তার পরিবারের সদস্যরা জানান, গমগুলো চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রেখে গেছেন। পরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে ডাকা হলে হলে তিনি গমগুলোর বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেন নি। পরে গমগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। 

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক নাজমুল হুসাইন বাদি হয়ে গম আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মেম্বার শাহানাজ পারভীনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!