ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় মানববন্ধনে লাঠিচার্জ: তদন্ত কমিটি গঠন

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ৯ আগস্ট ২০২০
বরগুনায় মানববন্ধনে লাঠিচার্জ: তদন্ত কমিটি গঠন
শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয়

পুলিশের হাতে গ্রেফতার চলচ্চিত্র নির্মাতা সিফাতের মুক্তির দাবিতে করা মানববন্ধনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। বরগুনার অ্যাডিশনাল এসপি মো. মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করে জেলা পুলিশ।

তদন্ত কমিটির প্রধান অ্যাডিশনাল এসপি মো. মফিজুল ইসলাম জানান, কমিটির সদস্যরা রোববার বরগুনার বামনায় ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। দুই-একদিনের মধ্যে ঘটনার সত্যতা জানা যাবে।

এর আগে শনিবার সিফাতের মুক্তির দাবিতে তার গ্রামের বাড়ি বরগুনার বামনায় মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। কিন্তু শান্তিপূর্ণভাবে মানববন্ধন চললেও প্রথমে মানববন্ধনকারীদের হাতে থাকা ব্যানার-পোস্টার ছিনিয়ে নেয় পুলিশ। এরপর বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার মানববন্ধনে থাকা শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!