[ দেশজুড়ে ]
১০০ দিন পর জেলেদের পদভারে মুখর কাপ্তাই হ্রদ
ফাইল ছবি
কাপ্তাই হ্রদ ফের মুখর হয়ে উঠেছে মাছ ব্যবসায়ী আর জেলেদের পদভারে। তিন মাস দশ দিন পর ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের হ্রদটি যেন ফের প্রাণ ফিরে পেয়েছে।
সোমবার রাতে জেলেরা কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামেন। মঙ্গলবার সকাল থেকেই জেলার প্রধান মৎস্য আহরণ কেন্দ্রে মাছ নিয়ে আসা শুরু হয়।
এর আগে ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছের বংশ বৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে মাছ শিকার বন্ধ করে কর্তৃপক্ষ। প্রতিবছরই এ কারণে তিন মাস মৎস্য শিকার বন্ধ রাখা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!