ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রদীপের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১৮ আগস্ট ২০২০
প্রদীপের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা
প্রদীপ কুমার দাশ

দাবি অনুযায়ী ঘুষ দেয়ার পরও একজনকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে প্রদীপ কুমার দাশসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রদীপ কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত সাদ্দাম হোসেনের মা গুল চেহের। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির মৌলভীবাজার এলাকার বাসিন্দা।

মামলায় উল্লেখ করা হয়, পাঁচ লাখ টাকা ঘুষ দেয়ার পরও গুল চেহের ছেলে সাদ্দাম হোসেনকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ইনসাফুর রহমান জানান, মামলাটি ফৌজদারি এজাহার আমলে নিয়ে একজন এএসপি পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন বিচারক মুহাম্মদ হেলাল উদ্দীন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে তৎকালীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমানকে। বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ মামলার দুই নম্বর আসামি। ২৮ আসামির ২৭ জনই পুলিশের সদস্য। অন্যজন হলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের দফাদার নূরুল আমিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!