ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে প্রশ্নের উত্তর জানতে প্রদীপকে নেয়া হয় সেই ঘটনাস্থলে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২১ আগস্ট ২০২০
যে প্রশ্নের উত্তর জানতে প্রদীপকে নেয়া হয় সেই ঘটনাস্থলে
আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্যের সঙ্গে আলামতগুলো মিলিয়ে দেখতে তাদের ঘটনাস্থলে নেয়া হয় - ডেইলি বাংলাদেশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিকে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে নেয়া হয়েছে। মূলত এ হত্যাকাণ্ডের বিবরণ জানতেই তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে র‍্যাব।

শুক্রবার দুপুরে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে নিয়ে মেরিন ড্রাইভ রোডের ঘটনাস্থলে গমন  করে র‍্যাব। 

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার বলেন, এ মামলার প্রধান আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্যের সঙ্গে আলামতগুলো মিলিয়ে দেখতে তাদের ঘটনাস্থলে নেয়া হয়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!