ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২৪ আগস্ট ২০২০
রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল রহমান নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ

রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল রহমান নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেন।

আবদুল রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামে। ২০১৪ সালের ১৯ অক্টোবর সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার স্ত্রী রশিদা বিবির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রশিদা বিবির ভাই মনসুর রহমান মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন খান জানান, ২০১৪ সালের ১৮ অক্টোবর রাতে আসামি আবদুল রহমান পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রাশেদা বিবিকে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর তার মরদেহ ডোবায় ফেলে দেন। তাই আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আবদুল রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!