ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামপুরে ছেলের নির্যাতনে মৃত্যুশয্যায় মা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ২৫ আগস্ট ২০২০
ইসলামপুরে ছেলের নির্যাতনে মৃত্যুশয্যায় মা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামপুর

জামালপুরের ইসলামপুরে ছেলের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন মা। সোমবার সন্ধ্যায় ওই উপজেলার গাইবান্ধা ইউপির পোড়ারচর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার সুজেদা বেগম ওই গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। ঘটনার পর পরই তার ছেলে সাজেদুলকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, টাকা-পয়সা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে সুজেদা বেগমের সঙ্গে বিরোধ চলছিল ছেলে সাজেদুলের। ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাকে লাঠি দিয়ে আঘাত করেন সাজেদুল। এতে মাথা ফেটে যায় সুজেদা বেগমের। স্থানীয়রা তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে সুজেদা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Advertisement

আরো পড়ুন: গৃহবধূকে কুপিয়ে সড়কে ফেলে রাখল প্রতিপক্ষ, বমি করতে করতে মৃত্যু

ইসলামপুর থানার এসআই মো. এনামুল হক জানান, ঘটনার রাতেই সাজেদুলের বিরুদ্ধে মামলা করেন সুজেদা বেগমের ভাই রবিউল। পরে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে সাজেদুলকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!