ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘লেডি গ্যাং’ লিডার সিমিসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২৮ আগস্ট ২০২০
‘লেডি গ্যাং’ লিডার সিমিসহ গ্রেফতার ৩
গ্রেফতার শাখাওয়াত ও সিমি

চট্টগ্রামে বাসায় গিয়ে তরুণীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. শাখাওয়াত, বন্দর থানার ইস্ট কলোনী এলাকার আজিবুর রহমানের ছেলে মো. লামিম শাওন এবং ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ী এলাকার কামাল হোসেনের মেয়ে তাহমিনা সিমি। বৃহস্পতিবার বিভিন্ন সময় তাদের গ্রেফতার করা হয়।

ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, মোহনা আক্তারের (ফেসবুকে অধরা আহমেদ) দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

মঙ্গলবার ইপিজেড থানার বন্দরটিলা কসাই গলি এলাকায় কয়েকজন কিশোর-কিশোরী মিলে মোহনা আক্তারের বাসায় গিয়ে তাকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

অনুসন্ধানে জানা গেছে, অনলাইনে লেডি গ্যাং কালচারের বিরোধের জেরে মোহনাকে মারধর করে সিমিসহ পাঁচ সদস্য। পরে নিজেরাই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!