ছাত্রীদের যৌন হয়রানি, বিয়ামের দুই শিক্ষক বরখাস্ত
বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দুই প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ডিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরো পড়ুন: বউকে ‘আপন বোন’ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি
.png)
জানা গেছে, সম্প্রতি প্রাক্তন এক শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্টে কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মাহমুদ ওই শিক্ষার্থীকে কীভাবে টেনে হিঁচড়ে তার নিজ ঘরে নিয়ে যান, তার অডিও রেকর্ডিং ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এরপর ওই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মোত্তালিবের অপর এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব এবং অশালীন মন্তব্য ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) থেকে অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
বিষয়টি কলেজের সভাপতি ডিসি জিয়াউল হকের নজরে আসলে শনিবার অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে এডিসি মাসুম আলী বেগকে আহ্বায়ক করে সদর ইউএনও এবং কলেজের অধ্যক্ষকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।