[ দেশজুড়ে ]
জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যা
মরদেহ (ফাইল ছবি)
খুলনায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউপির বেতাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম বেতাগ্রামের মোক্তার গাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ হাসান গাজী এবং তার মা ফুলমতি বেগমকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জমিজমা নিয়ে আপন চাচাতো ভাইদের সঙ্গে সিরাজুলের বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে সিরাজুলের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই সিরাজুল ইসলামের মৃত্যু হয়।
.png)
ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!