ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি প্রদীপ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১ সেপ্টেম্বর ২০২০
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি প্রদীপ
প্রদীপ কুমার দাশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চতুর্থ দফায় রিমান্ড শেষে প্রদীপ কুমার দাশকে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেননি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রদীপকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে র‌্যাব। পরে বিকেল সাড়ে ৪টায় তাকে কারাগারে পাঠায় আদালত।

আরো পড়ুন: নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

Advertisement

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র এএসপি খায়রুল ইসলাম জানান, সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ চার দফায় ১৫ দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘ সময়ে তিনি মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

এএসপি খায়রুল বলেন, আমরা সেসব তথ্য যাচাই-বাছাই করছি। মঙ্গলবার চতুর্থ দফায় একদিনের রিমান্ডের শেষ দিন ছিল। আমরা তাকে আদালতের কাছে সোপর্দ করেছি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

আরো পড়ুন: লাইভে এসে ট্রলিচালকের বাড়িতে হামলা, দম্পতি গ্রেফতার

প্রথম দফায় ১৮ আগস্ট প্রদীপ কুমার দাশ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ২৪ আগস্ট প্রদীপসহ সাত পুলিশের দ্বিতীয় দফায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। ২৮ আগস্ট তৃতীয় দফায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) তৃতীয় দফায় প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!