[ দেশজুড়ে ]
প্রদীপের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা
প্রদীপ কুমার দাশ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত, বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা হয়েছে।
সোমবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দীনের আদালতে মামলাটি করেন টেকনাফের রঙ্গিখালীর বাসিন্দা সুলতানা রাবিয়া মুন্নী।
আদালত মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় অন্য কোনো মামলা হয়েছে কি না, তা জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছে। মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে ৩৫ জনই পুলিশ সদস্য।
.png)
বাদীর অভিযোগ, ৬ মে রাতে বাড়ি থেকে তার স্বামী সৈয়দ আলম, ভাই নুরুল আলম ও নিকটাত্মীয় সৈয়দ হোসেন ওরফে আব্দুল মোনাফকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ওসি প্রদীপ ও এসআই মশিউর তাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!