ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল আরো তিনদিনের রিমান্ডে

সিনহা হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ২৮ আগস্ট ২০২০
প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল আরো তিনদিনের রিমান্ডে
ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলালকে তৃতীয় দফায় আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

শুক্রবার দুপুরে তিন আসামিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে চারদিন করে রিমান্ডের আবেদন করে র‍্যাব। শুনানি শেষে বিচারক তামান্না ফারাহ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হাজিরের আগে কক্সবাজার সদর হাসপাতালে তিন আসামির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

Advertisement

এর আগে ২৪ আগস্ট দ্বিতীয় দফায় ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্যকে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!