[ দেশজুড়ে ]
সিনহা হত্যা: কনস্টেবল আব্দুল্লাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল মো. আব্দুল্লাহ।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে জবানবন্দি দেন তিনি।
এ মামলায় এপিবিএনের আরো দুই সদস্যকে আসামি করা হয়েছে। তারা হলেন- এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব।
.png)
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাতজন পুলিশ সদস্য ও তিনজন পুলিশের করা মামলার সাক্ষী।
১৭ আগস্ট এপিবিএনের ওই তিন সদস্যকে জিজ্ঞাসাবাদে নেয়া হয়। পরদিন তাদের গ্রেফতার দেখানো হয়। পরে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!