ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক মাস বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৬, ৬ সেপ্টেম্বর ২০২০
এক মাস বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আগামী এক মাস বিদ্যুৎ থাকবে না বলে জানা গেছে।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার পাল জানান,  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে জেলার গ্রিড উপকেন্দ্রের মেরামত করা হবে। শনিবার সকাল থেকে ৩৩ কেভির ৩ নম্বর সার্কিটের গ্রিড উপকেন্দ্র থেকে ঠাকুরাকোনা অংশে ৩৩ কেভি ডাবল সার্কিট নির্মাণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। কাজ চলাকালীন বারহাট্টা ও মোহনগঞ্জ এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আগামী এক মাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সপ্তাহের শুক্রবার ও রোববার বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!