ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউএনও ওয়াহিদা খানমের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করে রবিউল

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ১২ সেপ্টেম্বর ২০২০
ইউএনও ওয়াহিদা খানমের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করে রবিউল
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মালি হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত জানুয়ারি মাসে ইউএনও ওয়াহিদা খানমের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয় গ্রেফতার রবিউল ইসলামকে।

শনিবার নতুন করে ইউএনওর ওপর হামলার ঘটনায় রবিউল ইসলাম ও নাদিম হোসেন পলাশ নামে দুইজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এ নিয়ে এই মামলার গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো পাঁচজন। নতুন দুইজন গ্রেফতারদের মধ্যে শনিবার বিকেলে রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।

রবিউল জেলার বিরল উপজেলার ধামাহার ভীমপুর গ্রামের খতিবউদ্দীনের ছেলে।  

Advertisement

শনিবার বিকেলে রবিউলের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের ওসি ইমাম জাফর। বিচারক শুনানি শেষে তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন >>> হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর জানান, এই মামলায় রবিউল ইসলাম ও নাদিম হোসেন পলাশকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত রবিউল ইসলামের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করায় তাকে শনিবারই রিমান্ডে নেয়া হয়। অপর আসামি নাদিম হোসেনের রিমান্ড আবেদন করা হয়নি বলে জানান তিনি।

গত ২ সেপ্টেম্বর রাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালানো হয়। ইউএনও ওয়াহিদা খানম ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন।

আলোচিত ওই হামলার ঘটনায় ইউএনও ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করেন। মামলাটি দিনাজপুর জেলা ডিবি তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!