মৃতরা হলেন- একই ইউপির মেঘ ফ্যাশন গ্রামের সোহরাব উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম ও মেয়ে মরিয়ম সালমা।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মা-মেয়ে গোসল করতে যায়। এ সময় মায়ের অগোচরে তার ২ বছর বয়সী মেয়ে সালমা পানিতে পড়ে ডুবে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়।
.png)
ওসি আরো জানান, পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির আইসি হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।