ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহ বাস মালিক সমিতিতে নিয়োগ পেলেন প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১৩ সেপ্টেম্বর ২০২০
ঝিনাইদহ বাস মালিক সমিতিতে নিয়োগ পেলেন প্রশাসক
ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতি

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা এড়াতে ও পুনঃনির্বাচনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক অতিরিক্ত সচিব ড.মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি আদেশে এ নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের এ বিষয়টি রোববার গণমাধ্যমকে নিশ্চিত করেছে জেলা প্রশাসকের কার্যালয়।

আদেশ থেকে জানা যায়, ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতি বাণিজ্য মন্ত্রণালয় হতে টিও লাইসেন্সপ্রাপ্ত একটি সংগঠন। গত ২৭ মার্চ সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়। বর্তমানে সাধারণ সভার আহ্বান করার পরিস্থিতি নেই। এছাড়াও অচিরেই পরিষদ পুনর্গঠনের সম্ভাবনা নেই। এতে কমিটির কার্যক্রম ব্যাহত ও সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। 

Advertisement

রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ও বিদ্যমান সমস্যা সমাধানে গত ৮ সেপ্টেম্বর ডিসি সমিতির প্রশাসক নিয়োগ দেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এডিসিকে (রাজস্ব) প্রশাসক নিয়োগ দেন। প্রশাসক প্রত্যাহিক কার্যাবলী সম্পাদন করবেন।

এছাড়াও দায়িত্ব পালনের ১২০ দিনের মধ্যে বিধি মোতাবেক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!