ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে গণধর্ষণ: শিক্ষার্থীদের এমসি কলেজ ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২০
গৃহবধূকে গণধর্ষণ: শিক্ষার্থীদের এমসি কলেজ ছাত্রাবাস ছাড়ার নির্দেশ
এমসি কলেজ হোস্টেল

সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামী বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার দুপুর ১২টার মধ্যে ছাত্রবাস ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে শনিবার দুপুরে কলেজে জরুরি বৈঠকের আহ্বান করেছেন, সেখানে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন: জানা গেল সেই ৬ ধর্ষকের পরিচয়

Advertisement

এদিকে করোনায় কলেজ বন্ধ থাকলেও ছাত্রাবাস খোলা থাকা প্রসঙ্গে হোস্টেল সুপার জামাল উদ্দিন জানান, কলেজ হোস্টেল বন্ধ রয়েছে। কিছু শিক্ষার্থীরা টিউশনি করানোর কারণে ছাত্রাবাসে অবস্থান করছে। এখন সবাইকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। যারা এখন হল ছাড়বেনা তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

এর আগে শুক্রবার রাতে এমসি কলেজে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। অভিযুক্তরা ওই তরুণীকে এমসি কলেজ ক্যাম্পাস থেকে তুলে হোস্টেলে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করেন। 

এ ঘটনার পরপর র‌্যাব-৯ সিলেটের এএসপি সামিউল আলম, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর রাত ২টার দিকে এমসি কলেজ হোস্টেলে অভিযুক্ত ধর্ষক সাইফুর রহমানের রুমে অভিযান চালায় পুলিশ। এ সময় তার রুম থেকে ১টি পাইপগান, ৪টি রামদা, ১টি চাকুসহ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। 

আরো পড়ুন: মাছের খেলা আর প্রকৃতির স্পর্শ জুড়িয়ে দেবে মন

গণধর্ষণের ঘটনায় শনিবার সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, এম সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, তারেক, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এদের মধ্যে তিনজন কলেজের শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্ত ধর্ষক সাইফুর রহমানকে প্রধান আসামি করে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করেছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!