ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে আসামিরা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০০, ২৭ সেপ্টেম্বর ২০২০
ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে আসামিরা
চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার ৭ আসামিকে

খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার সাত আসামি দোষ স্বীকার করেছে। ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আসামিরা।

রোববার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ। এ সময় মামলায় চট্টগ্রাম থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি জানান, আসামিরা চট্টগ্রামে অবস্থান করছে এমন খবরে শনিবার চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানার সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। বাকি দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

এর আগে, বুধবার রাতে জেলা শহরের বলপেইয়া আদাম এলাকায় বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। ওই সময় তিন ভরি স্বর্ণ, টাকা, মোবাইল লুট করে পালিয়ে যায় ধর্ষকরা। ওই ঘটনায় পরদিন অজ্ঞাত ৯ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ধর্ষণের শিকার নারীর মা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!