ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইকে করে মেয়েকে ফাঁসির রায় শোনাতে নিয়ে যান বাবা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭, ২ অক্টোবর ২০২০
বাইকে করে মেয়েকে ফাঁসির রায় শোনাতে নিয়ে যান বাবা
মোটরসাইকেলে মিন্নির বাবা ও মিন্নি

নিজের মেয়ের ফাঁসির রায় শোনার জন্য তাকে নিয়ে মোটরসাইকেলে করে আদালত পর্যন্ত যান বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির বাবা মোজাম্মেল হোসেন।

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি এখন কনডেম সেলের বাসিন্দা। মিন্নির বাবাই হয়তো পৃথিবীর একমাত্র পিতা যিনি বাইকে করে মেয়েকে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছেন। যাওয়ার সময় দেখা গেছে, নিজের মুখে মাস্ক না থাকলেও করোনা থেকে বাঁচাতে সন্তানের মুখে মাস্ক পরানো ছিল। আর ফেরার সময় একাই ফিরলেন খালি মোটরসাইকেল নিয়ে।

Advertisement

মিন্নির বাবার দাবি, তার মেয়ে নির্দোষ। মিন্নিকে এ মামলায় ফাঁসানো হয়েছে। তিনি রায়ের কপির জন্য আবেদন করেছেন। হাতে পেলেই উচ্চ আদালতে এই  রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি বলেন, আমি জানি আমার মেয়ে নির্দোষ। উচ্চ আদালতে সেটা প্রমাণিত হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ছাড়েন তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান। এ ঘটনায় পরদিন মামলা করেন নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

বুধবার আলোচিত এ মামলায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও চারজনকে খালাসের রায় দেয় আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!