ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক মাস ধরে বিবস্ত্রের ভিডিও দেখিয়ে গৃহবধূকে অনৈতিক প্রস্তাব

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ৫ অক্টোবর ২০২০
এক মাস ধরে বিবস্ত্রের ভিডিও দেখিয়ে গৃহবধূকে অনৈতিক প্রস্তাব
গ্রেফতার আসামিরা।

সামাজিক-রাজনৈতিক বলয় আর নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাতে নোয়াখালীতে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছিল বখাটেরা। তখন সেই নিমর্ম নির্যাতনের দৃশ্যের ভিডিও ধারণ করেছিল তারা। আর সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়ার পর দেশজুড়ে শুরু হয় হইচই। এ ঘটনায় মামলা দায়েরের পর এখন নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ভুক্তভোগী নারী জানান, গত এক মাস ধরে পুরো বিবস্ত্র করে নির্যাতন করা ভিডিওটি দেখিয়ে অনেকবার অনৈতিক প্রস্তাব দিয়েছে বখাটেরা।

রোববার দায়ের করা মামলার এজাহারে ওই দিনের ঘটনার বর্ণনা তুলে ধরেছেন ভুক্তভোগী গৃহবধূ।

মামলার এজাহারের ওই নারী অভিযোগ করেন, ঘটনার দিন গৃহবধূর স্বামীকে বেঁধে পাশের একটি কক্ষে আটকে রাখে যুবক আসামিরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। কিন্তু তারা ধর্ষণ করতে না পেরে শরীরে কাপড় টেনে খুলে পুরো বিবস্ত্র করে। ওই গৃহবধূর নানা অঙ্গে নির্যাতন করে আসামিরা। আর সেসব ঘটনার দৃশ্য ভিডিওতে ধারণ করে। ঘটনাটি সেপ্টেম্বরের শুরুর দিকে ঘটে। এ ঘটনার পর এক মাস ধরে তারা গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। অবশেষে অনৈতিক প্রস্তাবে সাড়া না দেয়ায় নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয় আসামিরা।

Advertisement

ঘটনার সূত্রপাত

নির্যাতনের শিকার নারীর যখন বয়স ১৮ ছিল তখন তার বিয়ে হয়। কিন্তু তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি কয়েক বছর ধরে বাবার বাড়িতে চলে আসেন। গৃহবর্ধূ এক ছেলে ও এক মেয়ের মা। তার মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। ওই ভুক্তভোগী গৃহবধূ বাবার বাড়িতে ছেলের ও ভাইদের সঙ্গে বসবাস করছেন। সম্প্রতি তার স্বামী শ্বশুর বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। আর এই দোহাই দিয়ে গৃহবধূকে নির্যাতন করে বখাটেরা। 

স্বামীকে বেঁধে স্ত্রীকে নির্যাতন

ঘটনার দিন স্বামী শ্বশুর বাড়িতে স্ত্রীর পাশে ছিলেন। প্রথমে স্বামীকে বেঁধে একটি কক্ষে আটকে রাখে বখাটেরা। তারপর গৃহবধূর ওপর শুরু করে নির্যাতন। এ নির্যাতন থেকে বাঁচতে কেঁদে কেঁদে গৃহবধূ বলেন, বাবা গো আমাকে ছেড়ে দে। ‘আব্বা গো তোর আল্লাহ’র দোহাই ছাড়ি দে! আর আশপাশের ২০-২৫ বছরের ছেলেগুলো হায়েনার মতো হাসছে আর বলছে-উল্টা, উল্টা, উল্টা! কারণ বিবস্ত্র ওই নারী নিজেকে বাঁচানোর জন্য ওপর হয়ে শুয়ে কাঁদছিলেন আর বলছিলেন- এরে আব্বা গো, তোগো আল্লাহ’র দোহাইরে। 
  
যেভাবে ছাড়া পান নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী 

গৃহবধূকে নির্যাতনের পর স্বামীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যায় বখাটেরা। তখন আতঙ্কে ছিলেন গৃহবধূর পরিবার। পরে নির্যাতনের শিকার গৃহবধূর ভাই বোন জামাইকে ছাড়িয়ে আনতে উদ্যোগী হন। বখাটেদের এক হাজার ৫০০ দিয়েই বোন জামাইকে ছাড়িয়ে আনেন গৃহবধূর ভাই।

বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও-এর ঘটনায় মামলা

২০২০ সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটনাটি ঘটে। কিন্তু অভিযুক্তরা রাজনৈতিক নেতা ও সামাজিকভাবে বলবান থাকায় ভুক্তভোগীর পরিবার কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি। অনেক সময় ভুক্তভোগী ও তার স্বজনদের পালিয়ে বেড়াতে হতো। সম্প্রতি নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠে। তাই রোববার বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন।
প্রথম মামলাটি হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে, অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। দুই মামলায় আসামি করা হয়েছে নয়জনকে। 

নির্যাতনের ঘটনায় যতজন গ্রেফতার

এক মাস আগের ঘটনার ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ায় খবর পায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ। পরে রোববার ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুটি মামলা করেন। ওই মামলায় নয়জনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে মামলার প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এর আগে রোববার বিকেলে আবদুর রহিম ও রাতে রহমত উল্লাহ নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!