ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ৬ অক্টোবর ২০২০
টেকনাফে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা আটক
টেকনাফে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯ রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউপির চাকমারকুলে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় তৈরি অস্ত্র, ২০ রাউন্ড কার্তুজ, ধারালো কিরিচ, লোহার রড ও গুলতি উদ্ধার করা হয়েছে। 

আটকরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরে গোলাগুলির ঘটনায় জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। 

কুতুপালংয়ের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের একটি গ্রুপ ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত দুই দিনে খুন হয়েছেন ৩ জন। সোমবারও কুতুপালং ক্যাম্পে মোহাম্মদ ইয়াছিন নামে এক রোহিঙ্গা যুবক খুন হন।

গত ৪ অক্টোবর ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন রোহিঙ্গা নিহত হন। ৩০ সেপ্টেম্বর একইভাবে সংঘর্ষে ১৫ জনেরও বেশি রোহিঙ্গা আহত হয়েছেন। 

র‌্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কিছু রোহিঙ্গা সন্ত্রাসী কুতুপালং রোহিঙ্গা শিবির এলাকায় গোলাগুলি করেছিলেন। দুয়েকদিন আগে র‌্যাব তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে তারা কুতুপালং ছেড়ে হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার পাহাড়ে অবস্থান নেয়। গোপন সূত্রে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় ৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি চারটি অস্ত্র, ২০ রাউন্ড কার্তুজ, কিরিচ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!