ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ৮ অক্টোবর ২০২০
সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প
সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ে গেছে পুরো এলাকা ।

বুধবার রাত দশটার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসতিতে এই আগুন দেয় সন্ত্রাসীরা। আগুন নিয়ন্ত্রনে এসেছে।

বালুখালী থেকে ইব্রাহীম আজাদ জানিয়েছেন,  বুধবার রাত সাড়ে ১০ টায় কুতুপালং রেজিস্ট্রাট ক্যাম্পের সি ৭ ব্লকে আগুন দেখতে পাওয়া যায়। উখিয়া টিভি টাওয়ারের পেছনের অনেক রোহিঙ্গা বসতিতে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের ভয়ে ওই ক্যাম্পের রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।  

Advertisement

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি সূত্র আগুন লাগার খবর নিশ্চিত করেছে। আগুন নিয়ন্ত্রনে এসেছে বলে সূত্রটি জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!