ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুর চিড়িয়াখানায় নতুন অতিথি

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৮ অক্টোবর ২০২০
রংপুর চিড়িয়াখানায় নতুন অতিথি
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর অঞ্চলের বিনোদন প্রেমীদের জন্য রংপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষ নতুন করে বেশ কিছু প্রাণী নিয়ে এসেছেন। 

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে এসব প্রাণী নিয়ে আসা হয়। করোনার কারণে গত ২০ মার্চ থেকে সরকারি এই চিড়িয়াখানাটি বন্ধ রয়েছে। বন্ধ থাকার পরও প্রতিদিন চিড়িয়াখানার গেটে ভিড় করছেন দর্শনার্থীরা। এতে করে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। 

আর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আদেশ পেলে এটি খুলে দেয়া হবে। 

Advertisement

জলহস্তি

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আমবর আলী তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা চিড়িয়াখানা থেকে একটি মেয়ে জলহস্তি, তিন জোড়া নীল ময়ূর, এক জোড়া সাদা ময়ূর, ওয়াক পাখি বিশটি নিয়ে আসা হয়েছে। নতুন এসব প্রাণীকে স্ব স্ব খাঁচায় রাখা হয়েছে।

এর আগে ১৭ আগস্ট ঢাকা চিড়িয়াখানা থেকে একটি পুরুষ প্রজাতির জলহস্তি নিয়ে আসা হয়। এই নিয়ে চিড়িয়াখানায় জলহস্তির সংখ্যা দাঁড়ালো তিনে। এর মধ্যে দুইটি পুরুষ ও একটি মেয়ে প্রজাতির।

বর্তমানে রংপুর চিড়িয়াখানায়, বাঘ, সিংহ, হরিণ, জলহস্তিসহ বিভিন্ন প্রজাতির ২১৩টি প্রাণী রয়েছে। 

তিনি আরো বলেন, চিড়িয়াখানা খোলার ব্যাপারে দিক নির্দেশনা চেয়ে গত ২০ সেপ্টেম্বর প্রাণী সম্পদ অধিদফতরের পরিচালকের কাছে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। তবে প্রস্ততি নিয়ে রেখেছি। 

কিউরেটর আমবর আলী তালুকদার বলেন, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে শিগগিরই রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানা খোলা হবে। এজন্য ৫ অক্টোবর চিঠি দিয়ে ইজারাদারদের স্বাস্থ্য বিধি মেনে শর্ত সাপেক্ষে খোলার প্রস্ততি নিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!