এই চক্রটি বেশ কয়েক দিন থেকে মানুষের ফেসবুক একাউন্ট হ্যাকড করে, বিকাশ নাম্বার ক্লোন করে নানা ভাবে প্রতারনা করে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়য়েছে র্যাব।
আটকরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁওয়ের মিরাশ আলীর ছেলে মামুন মিয়া, গোপালপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে আফজাল হোসেন। এছাড়া জাবের আহমদ নামে আরো একজনকে ধরতে অভিযান চালাচ্ছে র্যাব।
.png)
র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরিফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতারক চক্রটি বেশ কিছুদিন ধরে সিলেটে সক্রিয় হয়ে উঠেছে। এরা মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও বিকাশ নাম্বার ক্লোন করাসহ নানাভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রতারণার শিকার একজনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে র্যাব। বিকাশের মাধ্যমে টাকা উত্তোলনের সূত্র ধরে নগরীর চৌকিদেখি এলাকা থেকে চক্রের দুই সদস্য মামুন ও আফজালকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। চক্রের আরো এক সদস্যকে ধরতে অভিযান চলছে।