ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে তুলে নিয়ে গোডাউনে আটকে রেখে ধর্ষণ 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৫, ১১ অক্টোবর ২০২০
তরুণীকে তুলে নিয়ে গোডাউনে আটকে রেখে ধর্ষণ 
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় এক তরুণীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে নাজিমুল হক নামে একজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় উপজেলার বরুমছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার উকিল বাড়ির আব্দুল মোনাফের ছেলে। 

জানা গেছে, মঙ্গলবার উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় বাজার করতে যান ওই তরুণী। সেখান থেকে জোরপূর্বক তাকে একটি সিএনজিচালিত অটোরিকশাতে তুলে চট্টগ্রাম শহরে নিয়ে যান নাজিম। নেয়ার পর তাকে একটি গোডাউনে আটকে রেখে তিনদিন ধরে ধর্ষণ করেন নাজিম। পরে বৃহস্পতিবার রাতে নগরীর মইজ্জ্যারটেক এলাকায় এনে ছেড়ে দেন। 

Advertisement

ওই তরুণী বাসায় ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে শনিবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় নাজিমকে আটক করা হয়। 

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে নাজিম ঘটনার কথা স্বীকার করেছেন। মামলা দায়ের হয়েছে। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!