রোববার ভাঙ্গায় ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশ নেয় স্কুলের প্রায় দুই শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের আবেদন জানানো হয়। মেয়েরা যেন নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে, তারা কোনো প্রকার হেনস্তার শিকার না হয় সেরকম পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
.png)
এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মো. রাকিব মিয়া বলেন, যারা ধর্ষণ বা শিশু নির্যাতনের মত জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হেমায়েত হোসেন হিমু বলেন, যারা ধর্ষণ ও সেক্সচুয়াল হ্যারেসমেন্টের মত ঘটনার শিকার হচ্ছেন তারা আমাদের মা, বোন। তাই আমাদের এরকম নিন্দনীয় কাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন মো. সোহেল রানা (ব্যাচ-১১), জুলকার নাইম (ব্যাচ-১২), মাহমুদুল হাসান লিওন-ব্যাচ ১৩, ও বায়েজিদ বোস্তামি-ব্যাচ ১৪। সকলে আশা ব্যাক্ত করেন যেন ধর্ষণ নামের কলঙ্ক কোন মা-বোনকে আর স্পর্শ না করতে পারে।