শিশুর মায়ের লিখিত অভিযোগের পর ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। চকরিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে ।
পুলিশ জানায়, শিশুর মা বাদী হয়ে চকরিয়া থানায় রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ হেফাজতে নেয়া হয়েছে নির্যাতনের শিকার শিশুটিকে।
.png)
মামলার এজাহার থেকে জানা যায়, দাদির জন্য রোববার বিকেলে ওই মেয়ে বসতবাড়ির উত্তর পাশের দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। এ সময় মেয়েটি বাড়ির পশ্চিম পাশে সড়কে পৌঁছামাত্রই বৃদ্ধ মোহাম্মদ আলী মিস্ত্রী হাতে ১০ টাকা গুঁজে দিয়ে বলে, আইসক্রিমটি বাড়িতে দিয়ে দ্রুত তার কাছে আসতে। কথামতো আইসক্রিম দাদির হাতে তুলে দিয়ে শিশুটি চলে আসে ওই বৃদ্ধের কাছে।
এ সময় বৃদ্ধ মোহাম্মদ আলী মিস্ত্রী শিশুটিকে ফুসলিয়ে তাদের নির্মাণাধীন বাড়ির টিনশেড বিল্ডিং ঘরে নিয়ে গিয়ে যৌন হয়রানি চালায়। এ সময় মেয়ে চিৎকার দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে বৃদ্ধকে আটকে রেখে পুলিশে খবর দেন। এর পর পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধকে গ্রেফতার করে।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, শিশুকে যৌন নির্যাতন চালানোর অভিযোগ পাওয়ার পর বৃদ্ধকে গ্রেফতার এবং ভিকটিমের মা বাদী হয়ে থানায় এজাহার দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।