মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১১ অক্টোবর পাবনার বেড়া উপজেলা পরিষদের অক্টোবরের মাসিক সভা চলার সময়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র মো. আব্দুল বাতেন বেড়ার ইএনওকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।
.png)
পাবনার ডিসির প্রতিবেদন মতে, তার এমন শিষ্টাচার বহির্ভূত ও বেআইনি কর্মকাণ্ড অসদাচরণের শামিল এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আবশ্যক। তাই ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী মেয়রের পদ থেকে আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন উপজেলার কাজিরহাট ও নগরবাড়ী ঘাট ইজারা সংক্রান্ত একটি লিখিত রেজুলেশন ইউএনওকে
অনুমোদনের জন্য চাপ দেন। বিষয়টি নীতিমালা বহির্ভূত হওয়ায় তা অনুমোদনে অস্বীকৃতি জানান ইউএনও। ফলে মেয়র বাতেন ইউএনওকে গালিগালাজ করেন। একপর্যায়ে চেয়ার থেকে উঠে গিয়ে ইউএনওকে ধাক্কা দিয়ে মারতে উদ্যত হলে সভায় উপস্থিত অন্যরা মেয়রকে থামানোর চেষ্টা করেন। পরে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।