ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের অপকর্মে বরখাস্ত হলেন চেয়ারম্যান মা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ১৫ অক্টোবর ২০২০
ছেলের অপকর্মে বরখাস্ত হলেন চেয়ারম্যান মা
তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগমের পরিবর্তে তার ছেলে মো. কামাল মিয়া বেআইনিভাবে জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সনদে স্বাক্ষর করছে এমন অভিযোগ পেয়ে তদন্ত করে সংশ্লিষ্ট বিভাগ। তদন্তে সত্যতা পাওয়ায় ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!