জানা গেছে, শিশু শারমিনকে নিয়ে বাড়ির উঠোনে খেলা করছিলেন মা। দুপুরের রান্নার ব্যস্ততার কারণে শিশুর আর খেয়াল রাখতে পারেননি। এই ফাঁকে শিশু শারমিন হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবায় চলে যায়। এক পর্যায়ে শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর সন্তানের কথা মনে হলে তখন আশেপাশের খোঁজাখুঁজি শুরু করে মাসহ বাড়ির অন্যরা। পরে বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে সবাই।
তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পল্লী চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
.png)
ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মায়ের অসাবধানতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রতিটি মায়ের শিশুদের প্রতি বাড়তি খেয়াল রাখা উচিত।