ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৭, ২০ অক্টোবর ২০২০
নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী আটক
আটকসহ উদ্ধার হওয়া সরঞ্জাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি অস্ত্রসহ সাইদুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। উপজেলার দক্ষিণ ব্রাহ্মণখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাইদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। মঙ্গলবার র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে উপজেলার দক্ষিণ ব্রাহ্মণখালী এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট ও ৬১ হাজার ২৩৫ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জানান, তিনি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তিনি রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!