ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়হান হত্যা: এসআই আকবরের ছোট ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ২১ অক্টোবর ২০২০
রায়হান হত্যা: এসআই আকবরের ছোট ভাই আটক
আরিফ হোসেন ভূঁইয়া

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন আহম্মেদ হত্যায় সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়ার ছোট ভাই আরিফ হোসেন ভূঁইয়াকে আটক করেছে র‍্যাব।

বুধবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বেড়তলা বগৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামে ওই যুবকের মৃত্যু হয়। তিনি নগরীর আখালিয়া নেহারিপাড়ার রফিকুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের দাবি, ফাঁড়িতে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে পুলিশ।

Advertisement

ওই রাতেই সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। মামলায় অজ্ঞাতদের আসামি করেছেন তিনি। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। এসআই আকবর বর্তমানে পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!