ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২৭ অক্টোবর ২০২০
বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ছবি

বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দ্বন্দ্বে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, রোববার রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউপির ৪ নম্বর ওয়ার্ডে একটি বিয়ে বাড়িতে নাচ-গান চলছিল। এ সময় নাচ-গান পছন্দ না হওয়ায় একই এলাকার সুমন, দিদার ও জুয়েলসহ কয়েকজনের সঙ্গে সোহেলের বাগবিতণ্ডা হয়।

এর জেরে সোমবার রাতে মজুচৌধুরীর হাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর হামলা চালান তারা। এ সময় লাঠিসোটা দিয়ে সোহেলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার ভোরে সদর হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে সোহেলের মৃত্যু হয়। 

Advertisement

ওসি আরো জানান, হত্যার ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চররমনী মোহন ইউপির চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, হামলার খবর পেয়ে ওই রাতেই আমি ঘটনাস্থলে যাই। এর আগেই সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!