[ দেশজুড়ে ]
বিয়ের প্রতিশ্রুতিতে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন
ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে রফিকুল একই উপজেলার ভবানন্দপুর গ্রামের ওই স্বামী পরিত্যক্তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রফিকুল বিয়ে করতে অস্বীকার করেন। এরপর ২০০৭ সালের ২৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে হরিপুর থানায় ধর্ষণ মামলা করেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!