কিশোরগঞ্জে কৃষক হত্যায় দুই নারীর যাবজ্জীবন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক কাছুম আলী হত্যা মামলার রায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে আদালতে এ রায় দেন।
আরো পড়ুন: এক গর্তেই চাপা দেয়া হয় বাবা-মা-ছেলের লাশ
.png)
দণ্ডিতরা হলেন- হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রেখা আক্তার ও একই গ্রামের আবেদ আলীর স্ত্রী হামিদা বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ পুকুরে ময়লা কাপড় ধোয়াকে কেন্দ্র করে আসামি রেখা, তার মেয়ে বৃষ্টি ও হামিদা বেগমের সঙ্গে একই এলাকার রায়হান আহমেদ রাজুর স্ত্রী কমলা মোছা. কমলা বেগমের ঝগড়া হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে আসামিরা কমলার বাবা বৃদ্ধ কাছুম আলীকে পিটিয়ে হত্যা করে।
আরো পড়ুন: স্বামীর মানিব্যাগে প্রেমিকার ছবি, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা
এ ঘটনায় ওই দিন কমলা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ অক্টোবর রেখা আক্তার ও হমিদা বেগমের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ ছাড়া মামলার অপর আসামি বৃষ্টির বয়স কম হওয়ায় কিশোর আদালতে তার বিচার চলছে।