শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজীব সম্পর্কে ওই ছাত্রীর মামা হন।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে একটি পরিত্যক্ত ভবনে ভাগ্নিকে ডেকে নেন রাজীব। সেখানে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রাজীব পালানোর চেষ্টা করেন। পরে লোকজন ধরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
.png)
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রাজীব মোল্লাকে গ্রেফতার দেখানো হয়েছে।