গ্রেফতাররা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের জামান মণ্ডলের ছেলে ফজলে রাব্বী, আহমেদপুর পশ্চিম পাড়ার ঝন্টু প্রামাণিকের ছেলে ফরহাদ হোসেন, আসাদ খাঁর ছেলে বিল্লাল হোসেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলী গ্রামের চান মিয়ার ছেলে আব্দুল আওয়াল, ঢাকার নবাবগঞ্জ থানার পাড়গ্রামের ইয়াকুব মিস্ত্রির ছেলে বাবুল মিয়া।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নাটোরের এসপি লিটন কুমার সাহা।
.png)

তিনি জানান, নারায়ণগঞ্জের চিটাগাং রোডের একটি চায়ের দোকানে বসে আটকরা ডাকাতির পরিকল্পনা করে। সেই মোতাবেক ১৮ জুলাই দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলার আমবাড়িয়া হাট থেকে অভিনব কায়দায় গরু বোঝাই ট্রাকটি ছিনতাই করে। এরপর বিভিন্ন স্থানে থেমে ছয়বার ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে যেন তাদের শনাক্ত করা না যায়।
এসপি জানান, এ ঘটনায় মামলার পর বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি শনাক্ত করা হয়। ৩ নভেম্বর রাতে ট্রাকসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতির সঙ্গে জড়িত বাকিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।