এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত যুবক লিটন মিয়ার স্বজনরা। অভিযুক্ত লিটন সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামের হাসান আলী ভানুর ছেলে।
সংবাদ সম্মেলনে স্বজনরা জানান, প্রতিবেশী চাচাতো ভাই আমিনুল ইসলামের পরিবারের সঙ্গে লিটন মিয়ার পরিবারের কলহ চলছিল। এ কলহ ভিন্নখাতে নিতে ২৭ সেপ্টেম্বর জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ লিটনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন আমিনুলের স্ত্রী সুমিতা বেগম।
.png)
ভুক্তভোগী মো. লিটন মিয়া জানান, মামলায় ধর্ষণচেষ্টার ঘটনা দেখানো হয়েছে ২৪ এপ্রিল। অথচ মামলা করা হয়েছে ২৭ সেপ্টেম্বর। থানায় মামলা করলে প্রাথমিকভাবেই মিথ্যা প্রমাণিত হবে বলে হয়রানির উদ্দেশ্যে আদালতে গিয়েছেন বাদী।