[ দেশজুড়ে ]
নেত্রকোনায় লোকাল ট্রেন লাইনচ্যুত
ফাইল ছবি।
জারিয়া-ময়মনসিংহ রেললাইনের নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া রেলগেটে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, ২৭২নং ডাউন নামের ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেলগেটে পৌঁছানোর পর ইঞ্জিনবগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রেললাইনের পাশাপাশি শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কও। ফলে বহু যাত্রী দুর্ভোগে পড়েছে।
.png)
দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন আব্দুল মোমেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!