ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অস্ত্র-বিস্ফোরকসহ দুই জঙ্গি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ২৭ নভেম্বর ২০২০
বগুড়ায় অস্ত্র-বিস্ফোরকসহ দুই জঙ্গি গ্রেফতার
গ্রেফতারকৃত দুই জঙ্গি

বগুড়ায় আনসার আল ইসলামের দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদরের বাঘোপড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার বিপাড়া থানার সিদলাই গ্রামের মো. আবদুল হাকিম সরকারের ছেলে ইকবাল হোসেন হোসেন সরকার ও একই জেলার দ্বেবীদার উপজেলার ভৈষরকুট এলাকার শহিদুর রহমানের  ছেলে মো. জায়েদুর রহমান ওরফে আবদুল্লাহ।

গ্রেফতারকৃতদের কাছে থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, বোমা তৈরির বিস্ফোরক উপাদান ৪৭৫ গ্রাম, ২৫টি জঙ্গি বই ও ৫০টি জঙ্গি প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়েছে।

Advertisement

শুক্রবার  বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সদর সার্কেলের এএসপি ফয়সাল মাহমুদ সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতরা নিজেদের আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই দুই দাওয়াতি সদস্য গত ৫ বছর ধরে ১৪টি জেলায় নিয়মিত সফর করেছেন। এসব সফরে তারা আনসার আল ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য অর্থ সংগ্রহ করতেন। সংগৃহীত এ অর্থ সংগঠনের কর্মীদের মাঝে বিতরণ করা হতো।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের সঙ্গে আনসার আল ইসলামের কেন্দ্রীয় নেতারা এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে যোগাযোগ করতেন। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে তিনটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!