ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবজির দামে খুশি ক্রেতারা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ১ ডিসেম্বর ২০২০
সবজির দামে খুশি ক্রেতারা
ফাইল ছবি

মানিকগঞ্জের বাডবাউর বৃহৎ সবজির আড়তে সব সবজির দাম কম থাকায় খুশি পাইকার ও সাধারণ ক্রেতারা। তবে কয়েক দিনের তুলনায় দাম বেড়েছে মরিচের। 

মানিকগঞ্জ সদর উপজেলার বাডবাউর বৃহৎ সবজির আড়ত। জেলার কৃষকদের উৎপাদিত ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, ধনেপাতা, আগাম মুড়ি কাটা পেঁয়াজ, মুলা, লাউ, করলার সরবরাহ বেশি। 

বাডবাউর সবজির আড়তে আড়তদার, পাইকার ও কৃষকদের মাধ্যমে কোটি টাকার সবজি বেচাকেনা হয়। মঙ্গলবার প্রতি কেজি ফুলকপি ১৬ থেকে ১৮ টাকা, বাঁধাকপি ১৮ থেকে ২০ টাকা, বেগুন ১৬ থেকে ১৮ টাকা, শিম ১৭ থেকে ১৮ টাকা, ধনেপাতা ৩০ থেকে ৪০ টাকা, আগাম মুড়ি কাটা পেঁয়াজ পাতাসহ ৩০ থেকে ৩৫ টাকা, মুলা ৫ থেকে ৬ টাকা, লাউ প্রতিটি ১২ থেকে ১৫ টাকা, করলা ১৬ থেকে ২০ টাকা, আদা ৫৫ থেকে ৫৬ টাকা, রসুন ৯২ থেকে ৯৪ টাকা, পেঁয়াজ দেশি ৫০ থেকে ৫২ টাকা, মরিচ দেশি ৮৫ টাকা, আলু ৪০ টাকা বিক্রি হয়।

Advertisement

এক কৃষক জানান, কয়েক দফায় বন্যায় ও অতিবৃষ্টির কারণে দুই বার তার কপিক্ষেত নষ্ট হয়েছে। তৃতীয়বার তার জমিতে ভালো কপি হয়েছে। আর গত তিন দিন ধরে আড়তে আনতে শুরু করেছেন। মঙ্গলবার বিক্রয় করেছেন ১৬ টাকা কেজি দরে। যাতে তার লোকসান হচ্ছে।

অপর এক কৃষক জানান, শিম চাষ করেছেন তিনি। এতে কয়েক দিন ভালো দাম পেলেও এখন দাম বেশি। ১৭ টাকা কেজি দরে বিক্রয় করেছেন। যা তার চাষাবাদ ও ভাড়া দিয়ে আড়তে আনে খবর তুলতে কষ্ট হচ্ছে বলে জানান।

একজন পাইকার জানান, এ আড়ত থেকে তরতাজা সবজি কিনে ঢাকা শ্যামবাজার ও কাওরান বাজারে বিক্রি করে বেশ লাভবান হন তিনি।
 
ঢাকার একজন পাইকার জানান, এখানকার সবজি ফরমালিনমুক্ত ও তরতাজা, ঢাকার বাজারে এর চাহিদা বেশি। তাই তিনি এখান থেকে নিয়মিত সবজি কেনেন, দাম কমে পান।

আড়ত কমিটি সভাপতি আব্দুল খালেক জানান, আড়তটিতে বৈদ্যুতিক বাতির সংকটসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পাইকার, আড়তদার ও কৃষকদের সমস্যা হচ্ছে। আড়তটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হওয়ায় যোগাযোগব্যবস্থা ভালো। কিন্তু আজ মরিচের দাম ছাড়া সব সবজির দাম নিম্নমুখী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!