ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিরকুটে ‘গুড বাই’ লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা, কারণ অজানা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৬ ডিসেম্বর ২০২০
চিরকুটে ‘গুড বাই’ লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা, কারণ অজানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চিরকুটে ‘ভালো থেকো তোমরা সবাই, গুড বাই’ লিখে আত্মহত্যা করেছেন বরগুনার বেতাগীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী নেহা। 

নেহা বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতেন।

রোববার ভোর রাতে বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ড সংলগ্ন দ্বিতীয় টাউন ব্রিজ এলাকার বাসিন্দা মোসা রুমা আক্তারের মেয়ে ইসরাত জাহান নেহা (১৪) নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Advertisement

তবে এখনো এর কোনো কারণ খুঁজে পায়নি মেয়েটির পরিবার ও থানা পুলিশ। সহপাঠীদের বক্তব্যানুযায়ী প্রেম সংঘটিত ঘটনা হতে পারে বলে ধারণা অনেকের।

স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, ওই বাসায় মা ও মেয়ে দুজনই থাকতো। রোববার সকালে মেয়েটির মা রুমা আক্তারের ডাক চিৎকার, কান্নায় প্রতিবেশীদের হঠাৎ  ঘুম ভেঙ্গে যায়। পরে সবাই বাসার মধ্যে ঢুকতেই দেখে ফ্যানের সঙ্গে নেহার ঝুলন্ত লাশ।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!