বৃহস্পতিবার সকাল ৬টায় সিরাজগঞ্জের রতনকান্দি ইউপির সীমান্ত বাজার পেট্রোল পাম্পের পেছনে হাতিটি মারা যায়। খবর শুনে ভোর থেকেই সেখানে ভিড় করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন।
হাতিটির মাহুত সোহেল হোসেন জানান, দীর্ঘদিন নওগাঁ জেলায় হাতিটির চিকিৎসা শেষে ফেরার পথে উপজেলার সীমান্ত বাজারে এলে আরো অসুস্থ হয়ে পড়ে। রাতে গুরুতর অসুস্থ হয়ে যায়। ভোর ৬টায় মারা যায়। হাতিটির বয়স ৮৫ বছর।
.png)
তিনি আরো বলেন, তার মালিকের আরো পাঁচটি হাতি রয়েছে। মৃত্যুর খবর পেয়ে মালিক রওনা দিয়েছেন। তিনি এলেই মারা যাওয়া হাতি নিয়ে সিদ্ধান্ত নেবেন।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, হাতির খবর শুনে আমি মাঝ রাত থেকেই তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। যখন যোগাযোগ করতে পারি তখন হাতিটি মারা গেছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর কবির জানান, ব্যক্তি মালিকানার হাতিটির চিকিৎসার অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।