স্কুলছাত্রীকে ধর্ষণ করে যুবক, আর গোপনে সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় তার বোন-দুলাভাই। এমনই এক ঘটনা ঘটেছে মানিকগঞ্জে।
এমন অভিযোগে রাজিব হোসেন নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আর ধর্ষণের ভিডিও ধারণ করায় ধর্ষকের বোন-দুলাভাইসহ মোট তিনজনের নামে পর্নোগ্রাফির মামলা করা হয়েছে।
.png)
বুধবার নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় রাজিবের বিরুদ্ধে ধর্ষণ ও অন্য তিনজনের নামে পর্ণগ্রাফির মামলা করেন। বুধবার রাতেই রাজিবকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রাজিব সদর উপজেলার নওখন্ডা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই ছাত্রী শহরের একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। প্রেমের সর্ম্পকের জের ধরে বিয়ের প্রলোভনে রাজিব গত ৩০ নভেম্বর নওখন্ডা এলাকায় তার বোনের বাড়িতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। গোপনে সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন রাজিবের বোনের স্বামী স্বপন মিয়া। পরে সেই ভিডিও ও ছবি স্বপন তার প্রবাসী স্ত্রী পলি বেগমকে (রাজিবের বোন) ইমুতে পাঠায়। পলি সেই ভিডিও স্থানীয় গৃহবধূ মুনিয়া আক্তারের সহযোগিতায় ওই স্কুলছাত্রীর পরিবারকে দেখান।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) হাসিনা বেগম জানান, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাজিবের নামে ধর্ষণ মামলা করেন। একই সঙ্গে রাজিবের বোনের স্বামী স্বপন, বোন পলি বেগম ও স্থানীয় গৃহবধূ মুনিয়া আক্তারকে আসামি করে পর্ণগ্রাফি মামলা করেন। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।